• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসে আবেদন করবেন যেভাবে

দেশ টিভি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৬, ২২:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার অনলাইন আবেদন, খুদে বার্তার মাধ্যমে আবেদন ফি জমা এবং প্রবেশপত্র সংগ্রহের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিপিএসসির নির্ধারিত ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে এসব নির্দেশনা পাওয়া যাচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম খুলতে হবে। ব্যক্তিগত তথ্য যাচাইয়ের জন্য এসএসসি বা সমমান পরীক্ষার রোল, নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের বছর দিতে হবে। শিক্ষা বোর্ডের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। এসব তথ্য পরে পরিবর্তন করা যাবে না।

অনলাইন আবেদন ফরমটি ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ এই তিন অংশে ভাগ করা হয়েছে। ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, চাকরির বর্তমান অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর এবং উচ্চতা, ওজন ও বুকের মাপ দিতে হবে। প্রার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে।

নির্দেশিকায় শারীরিক যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপ উল্লেখ করা হয়েছে। পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার ও ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি এবং নারী প্রার্থীদের সর্বনিম্ন উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার ও ওজন ৪০ দশমিক ৮২ কেজি হতে হবে।

৫১তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের জন্য অনুষ্ঠিত হবে। এতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করা যাবে। পদ দুটির ক্যাডার কোড যথাক্রমে ৪১০ ও ৪৫০। প্রার্থীদের এমবিবিএস বা বিডিএস ডিগ্রির বিষয় ও কোড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।

ফরমের সব অংশ পূরণ করার পর আবেদনকারী খসড়া আবেদনপত্র দেখতে পারবেন। এ পর্যায়ে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে। তবে আবেদন ফি জমা দেওয়ার পর কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না।

আবেদন চূড়ান্ত করার আগে নির্ধারিত নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট হতে হবে। ছবিটি রঙিন এবং তিন মাসের বেশি পুরোনো হওয়া যাবে না। স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার পর ছবি ও স্বাক্ষরযুক্ত আবেদনকারীর কপি পাওয়া যাবে। এতে থাকা ব্যবহারকারী পরিচিতি নম্বর বা ইউজার আইডি সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি দিতে টেলিটকের প্রিপেইড সিম থেকে নির্ধারিত নিয়মে দুটি খুদে বার্তা পাঠাতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের খরচ ও মূল্য সংযোজন করসহ মোট ২০৫ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং যাচাইয়ের খরচসহ মোট ৫৫ টাকা দিতে হবে।

আরও পড়ুন

ঢাবি লোকপ্রশাসন বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ৩-৪ অক্টোবর

ফি জমা দেওয়ার প্রক্রিয়া সফল হলে প্রার্থী একটি পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ড ব্যবহার করে পরে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ড হারিয়ে গেলে খুদে বার্তার মাধ্যমে তা পুনরুদ্ধারের সুযোগও রাখা হয়েছে।

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে সহায়তা নেওয়া যাবে বলে জানিয়েছে বিপিএসসি।

যে আই

  • বিসিএস
এ সম্পর্কিত আরও খবর
কী আছে ৫১তম বিসিএসের সিলেবাসে
কী আছে ৫১তম বিসিএসের সিলেবাসে
৪৯তম বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ
৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ
৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ
৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।